ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৪৪ বার পঠিত
ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে চলমান উত্তেজনা বিকেলে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষ এবং কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে এবং পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় ছাত্রদল, ছাত্রশিবির কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa