দেবহাটার নবগত উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার দায়িত্বভার গ্রহন করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে সাবেক নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।

এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের কার্য্যালয়ে সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি ৩০ তম বিসিএস এর ক্যাডার। তার জন্মস্থান ভোলার বোরহানউদ্দীন উপজেলায় হলেও লেখা পড়া শৈশব কেটেছে ঢাকায়। নবগত নির্বাহী অফিসারের স্বামী ২৯ তম বিসিএস কর্মকর্তা।

পরিবারিক ভাবে তার ২টি কন্যা সন্তান রয়েছে। দেবহাটায় পদায়ন হয়ে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়ণ ও উপজেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।