‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ -এই প্রতিপাদ্যে নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে এবং লিফলেট ও স্টীকার বিতরণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং বিআরটিএ কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী নুরায়েন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বিআরটিএ’র সহকারি পরিচালক আলতাব হোসেন, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিরুজ্জামান রাছেল প্রমুখ।