বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁদনিয়া বালুপাড়ার একমাত্র চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার ২০০০ লোক বিপাকে।
এ ব্যাপারে ঐ এলাকার ভুক্তভোগি কৃষক সামাদ, মনছের, জাহিদুল ইসলাম, হান্নু, পুটু, আমির,বাবলু, ইউনুছ,আমির, শফিকুল, শহিদা, তহিরুন, সোনাভান সহ আরো অনেকে বলেন, এ রাস্তা ব্যাপারে ইতিপূর্বে অনেক বার চেয়ারম্যানকে বলা হয়েছে কিন্তু তিনি বার বার বলেন, বরাদ্দ আসলে করে দিবো। কিন্তু তিনি এ রাস্তার আর কোন খোজ খবর নেয়নি।
রাস্তাটির ব্যাপারে বিশিষ্ট সমাজ সেবক আঃ মান্নান বলেন, আসলেই রাস্তাটি সংস্কার না করায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে খুব কষ্ট পাচ্ছে,
এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর জোড়ালো দাবী রাস্তাটি সংস্কার করে তাদের চলাচলের যোগ্য করে দেওয়া। এ ব্যাপারে ওই এলাকার ইউ.পি সদস্য সাবান শেখ এর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব কে বার বার আমি সহ এলাকা বাসি বললেও তিনি এ বিষয়ে কোন গুরত্ব দেন না।
তবে আমি রাস্তাটি যত তাড়াতাড়ি সংস্কার হয় সেজন্য চেষ্টা করছি এবং এলাকার মানুষের চলাচলের যোগ্য করে তুলবো।
