কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামি শুক্রবার বাদ জুমআ নেত্রকোনায় সমমনা ইসলামী দলসমুহের উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে।

শুক্রবার (২৩ অক্টোবর) ৪দফা দাবি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

দাবি গুলো হলো –

১. নিরাপত্তা বাহিনীর হেফাজতে সাধারণ নাগরিকের হত্যাকান্ড বন্ধ।

২. দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ।

৩. সীমান্তহত্যা বন্ধ ও

৪. সারাদশে চলমান ধর্ষণ -ব্যভিচার রোধে সমমনা ইসলামী দলসমূহের কেন্দ্র ঘোষিত ৪দফা বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।

সমমনা ইসলামী দল সমূহের উদ্যোগে জেলা শহরের বারহাট্টা রোডস্হ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে থেকে আগামী ২৩ অক্টোবর শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হবে।

আজ বুধবার বাদ আছর চকপাড়া নুর মসজিদে সমমনা ইসলামী দল সমুহের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন সমমনা ইসলামী দল সমুহের জেলা আহ্বায়ক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা সভাপতি মুফতী তাহের কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও সমমনা ইসলামী দল সমুহের যুগ্ম আহবায়ক মাওলানা তাবারাকুল্লাহ , বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আসআদুর রহমান আকন্দ, যুব জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন জেলা প্রতিনিধি গাজী মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা কাজী মুহাম্মদ আব্দুল মান্নান, হাফেজ মাহফুজুল হক, মাওলানা জাহেদুল ইসলাম সালেহ মোহাম্মদ শফিক আজিজ প্রমুখ।

বৈঠকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচী সফল করতে নেতৃবৃন্দ জেলাবাসাীর প্রতি উদাত্ত আহ্বান জানান।