পবা উপজেলার হরিষার ডাইংয়ে ব্রীজের মুখ বন্ধ করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, এলাকা বাসির বাধা উপেক্ষা করে রাতের আধাঁরে মাটি ভরাট করে চলেছেন ঐ ব্যক্তি, এতে করে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকা বাসির দাবি, প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটারেরও বেশি ফসলি জমির পানি এই ব্রীজের নিচ দিয়ে প্রবাহিত হয়ে ডাঙ্গের হাট খাড়ি দিয়ে নওহাটা নদীতে মিলিত হয়। ফলে ব্রীজের মুখ যেভাবে ভরাট করা হচ্ছে তাতে করে বর্ষা মৌওসুমে পানির প্রবাহ আটকে গিয়ে কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে যাবে সেই সাথে আশেপাশের কয়েকটি এলাকা প্লাবিত হবে। যার কারণে সৃষ্ট বন্যায় এই অঞ্চলের কয়েক হাজার মানুষ চরম দূর্ভোগের শিকার হবে।

দামকুড়া ইউনিয়নের ৩নং ইউপি সদস্য কামরুজ্জামান সহ স্থানীয় জনগণের অনুরোধ তোয়াক্কা না করে নগরীর দাসপুকুর এলাকার শফিকুল ইসলাম রাতের আধাঁরে মাটি ভরাটের কাজ অব্যাহত রাখায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই বিষয়ে এলাকা বাসির পক্ষে জরুরী ভাবে প্রতিকার চেয়ে ইউপি সদস্য কামরুজ্জামান স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগমের সুপরিশ কৃত একটি আবেদন বিভাগীয় কমিশনার বরাবর গতকাল মঙ্গল বার প্রেরণ করেন।