কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ও সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সুয়াবিলে নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আলী আকবর জুনু ও ইমাজ উদ্দীন জেম নামের দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ভোটগ্রহণ অব্যাহত রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবির।
এতে নানুপুরে আওয়ামী লীগের শফিউল আজম ৪ হাজার ৮ শত ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ পেয়েছেন ৩ হাজার ১৩২ ভোট।
অপর দিকে সুয়াবিল ইউনিয়নে আওয়ামী লীগের জয়নাল আবেদীন (নৌকা) ৩ হাজার ৮ শত ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিধন্ধী আনারস প্রতীকের প্রার্থী এম হায়াত ৩ হাজার ৩শত ৯১ ভোট পেয়েছেন।
