ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

বড়লেখায় দুই ইউপির শূন্য সদস্য পদের উপ-নির্বাচনে জয়ী বেলাল আহমদ ও সজল দে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২১ অক্টোবর ২০২০   ৩২৫ বার পঠিত
বড়লেখায় দুই ইউপির শূন্য সদস্য পদের উপ-নির্বাচনে জয়ী বেলাল আহমদ ও সজল দে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ও সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে।

নির্বাচনে ৮নং ওয়ার্ডে বেলাল আহমদ (টিউবওয়েল) মার্কায় ৪৫৩ ভোট ও ৩নং ওয়ার্ডে সজল দে (ফুটবল) মার্কায় ৫৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য রপিকুল আলম ও সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফারুক আহমদ মৃত্যুবরণ করায় পদ শূন্য হয়।

বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বেলাল আহমদ (টিউবওয়েল) পেয়েছেন ৪৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্যামল রঞ্জন পাল (তালা) পেয়েছেন ৭১ ভোট।

সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সজল দে (ফুটবল) পেয়েছেন ৫৭৫ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সহীদ (তালা) পেয়েছেন ৫২০ ভোট।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপ-নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa