সিরাজগঞ্জ-১ কাজিপুরে জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচনে নৌকা নিয়ে লড়ছেন নাসিমপুত্র প্রকৌশলী তানভির শাকিল জয়। আসন্য নির্বাচনকে সফল করতে মাঠে নেমেছেন সোনামুখী ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গ সংগেঠনের নেতা কর্মিরা।
নির্বাচনের দলীয় প্রস্তুতি, ইভিএম সম্পর্কে ভোটারদের বোঝানো এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে উদ্বুদ্ধ করণ বিষয়ক প্রস্তুতি সভা করেছে সোনামুখী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পাঁচগাছি গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিনাথপুর দক্ষিণ পাড়া হাটখোলা মাঠে প্রস্তুতি সভা এর পূর্বে 18/10/2020 তারিখে হরিনাথপুর সকাল বাজার ও পরানপুর বাজারে প্রস্তুতি সভা এছাড়াও 20/10/20 তারিখে পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠাত হয়েছে।
প্রথম সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, এছাড়া প্রতিটি সভায় ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, , উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সাবেক উপজেলা যুবলীগ ও আ,লীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান।
উপস্থিত ছিলেনে উপজেলা ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক পবিত্র কুমার শাহা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি সহ প্রতি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যঅন্য সহযোগী সংগঠনের নেতাকর্মি।
এসময় নেতাকর্মিরা বিভিন্ন হাট বাজারে, গ্রামে, গ্রামে, পাড়ায়, পাড়ায়, জনগণকে ইভিএম সম্পর্কে জনগণকে বোঝানো এবং ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করণ সহ নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন।
