নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের (২০২০) ভোট গ্রহণ আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করবেন। তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ডেপুটি কালেক্টর RDC) (গোপনীয় শাখা (AC Confidential) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আগ্নেয়াস্ত্র শাখা, ট্রেজারী শাখা) মেহেদী হাসান ফারুক, সিদ্ধিরগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান,সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেল মো: আজিজুর রহমান, আড়াইহাজার সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আফিফা খাঁন।
১৯ অক্টোবর রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। সেই লক্ষ্যে প্রশাসন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আওয়ামীলীগ থেকে মনোনীত চেয়ারম্যান পদ প্রাথী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার (নৌকা প্রতীক ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুল ( আনারস প্রতীক ) নিয়ে লড়বেন। দাউদপুর ইউপি মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন।
