জামালপুরের সরিষাবাড়ি ঝিনাই নদীতে ভেসে আসা শিশুটি ২বছর অতিবাহিত হলেও পরিচয় মিলেনি। খুঁজে পাওয়া যায়নি বাবা মায়ের পরিচয়।

অজ্ঞাত ছেলে শিশুটি ২০১৮ সালের ১৪ আগষ্ট মঙ্গলবার পৌরসভার মাইজবাড়ী এলাকার ঝিনাই নদীর পানিতে ভেসে আসে। সংবাদ পেয়ে পুলিশ তার মৃত-দেহ উদ্ধার করে।

জানা যায়, সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ী গ্রামের ঝিনাই নদীর কিনারায় ব্রীজের নিচ থেকে পানিতে ভেসে আসা ২বছর বয়সী অজ্ঞাত অবস্থায় ছেলে শিশুর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

পৌরসভার মাইজবাড়ী ব্রিজপাড় এলাকার ঝিনাই নদীর পানিতে শিশুটির মৃত দেহ ভাসতে দেখতে পান পথচারীরা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু মৃত দেহ নদী থেকে উদ্ধার করে। উদ্ধারের পর থেকে বিভিন্ন গণমাধ্যম ফেইজবুক, জাতীয় ও লোকাল পত্রিকা, টিভি, অনলাইন নিউজসহ ব্যাপক ভাবে মাইকিং করে প্রচার করে আসছে পুলিশ। দীর্ঘ ২বছর ধরে পরিচয় জানার চেষ্টা চালিয়েছে পুলিশ। চেষ্টা চালিয়েও ২বছর পেরিয়ে গেলেও ছেলে শিশুটির পরিচয় মেলেনি বলে জানান স্থানীয় লোকজন।