২০ অক্টোবর ময়মনসিংহের বোররচর ইউনিয়নের উপ- নির্বাচনে ময়মনসিংহ জেলা পুলিশ থাকবে শতভাগ নিরপেক্ষ বললেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
২০ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলার ৩ নং বোররচর ইউনিয়নের উপ- নির্বাচন উপলক্ষে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও ফোর্সদের মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন কোন প্রার্থী বা কোন লোকের কাছ থেকে কোন প্রকার সুযোগ সুবিধা নেওয়া যাবে না, আমাদের পুলিশ বাহীনী পরিশ্রম করতে অভ্যস্ত। কোন অনিয়মে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন এবারের নির্বাচন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সঠিক নিয়মের মাধ্যমে সঠিক ফলাফল নিয়ে আসবে। মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সহ অনেকেই।
