ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে পৌর সভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এবার আগামী পৌর সভায় নির্বাচন করবেন সাদেকুল ইসলাম। তিনি বিগত ২০১৫ শালের ৩০ শে ডিসেম্বর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হন। বর্তমানে তার ওয়ার্ড ৮ নং কেটে এবার ৭ নঙ্গে এসেছে বলে জানান তিনি।
এ বিষয়ে সাদেকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন আমি আমার এলাকায় কাউন্সিলর থাকা অবস্থায় গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি। নয়নপুর আদিবাসীদের টয়লেট, সেলাই মেশিন, টিউবওয়েল, এবং প্রায় ৬০০ মিটার রাস্তা পাকা করণ করে দিয়েছি। করোনা কালে আমার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ৬০০ শত ত্রাণ বিতরণ করেছি।
মসজিদে সোলার প্যানেল বিতরণ দিয়েছি। মাদ্রাসা সংস্কারের জন্য প্রায় ষোল হাজার টাকা অনুদান দিয়েছি। অত্র ওয়ার্ডে প্রায় ৩৫,০০০ শত মিটার রাস্তা পাকা করণ ও ২৫০ মিটার রাস্তা হিরিমবোম করেছি। ষোল জন মহিলাকে প্রশিক্ষণের মাধ্যমে একটি করে সেলাই মেশিন ও প্রত্যেককে ষোল হাজার টাকা করে অনুদান করেছি।
এলাকার যুবকেরা যেন মাদক আদসক্ত না হয়। তাদের জন্য খেলার যতপ্রকার সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ করেছি। একটি টিম গঠন করেছি প্রত্যেক মাসে একটি করে মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংঙ্গে কার কি চাওয়া পাওয়া সেটা শুনে তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করি। এবং এলাকার যে কোন মানুষের যদি হঠাৎ করে রক্তের প্রয়োজন হয় সেটা তাদের মাধ্যমে আমি সহ মেনেজ করে দেই।
আমি এবার আবারো ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবো। যদি এলাকার লোকজন আমাকে নির্বাচিত করে তাহলে অত্র ৭ নং ওয়ার্ডের অসমাপ্ত রাস্তা থেকে শুরু করে যত প্রকার কাজ কর্ম রয়েছে সেগুলি সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে অত্র এলাকার হুরমত আলী,নবকুমার রায়,ও নাসির উদ্দিনকে সহ আরো অনেকেই জিঙ্গাসা বাদ করলে যে সাদেকুল ইসলাম কাউন্সিলর হিসেবে কেমন ছিল। এমন প্রশ্নের উত্তরে তিনারা বলে উঠলেন যে ওনি নিশ্বসন্দেহ একজন ভালো মনের মানুষ ছিল এলাকার যেকোন মানুষ বিপদে আপদে পড়লে ছুটে আসত বলে জানান এলাকাবাসীও।
