চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশ্বাসভঙ্গের অপরাধে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান সাতকানিয়ার গারাঙ্গিয়া হাতিয়ারকুল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
সোমবার মিজানুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, ২০১৩ সালে বাঁশখালী থানায় বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় মিজানুরকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। উক্ত মামলায় মিজানুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
