চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি শিশু পরিবার কেন্দ্রের মালিকানাধীন প্রায় আড়াই হাজার বর্গফুট জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরহাদাবাদ ইউনিয়নে সরকারি শিশু পরিবার কেন্দ্রে এ অভিযান চালানো হয় বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
তিনি বলেন, সরকারি শিশু পরিবার কেন্দ্রের এসব জমি দখল করে স্থাপনা তৈরি করেছিল অসাধু ব্যক্তিরা। অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের প্রায় আড়াই হাজার বর্গফুট জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে হাটহাজারী থানার পুলিশ, শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আলমগীর, স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা ভূমি অফিসের কর্মীরা সহায়তা করেন।
