ঝিনাইদহ জেলার, কালীগঞ্জ থানার ছোটভাট পাড়া পুর্বপাড়ার ফজলুর রহমানের স্ত্রী নাসিমা বেগম ৩৫ শাশুড়ির নির্যাতনে গলায় দড়ি দিয়ে আত্যহত্যার চেষ্টা। ফজলুর রহমান মোঃ মিজানুর রহমানের প্রথম পক্ষের বড় ছেলে। ফজলুর রহমান পেশায় দিনমজুর কাজের তাগিদে বাড়ির বাহিরে থাকেন। ওই সুজুকে তার সৎ মা আরজিনা বেগম।

ফজলুর রহমানের স্ত্রীকে বিভিন্ন ওজুহাতে নির্যাতন করে। ঘটনার দিন ফজলুর রহমান প্রতিদিনের মতো কাজের জন্য বাড়ীর বাহিরে চলে যান। বিকাল বেলা আনুমানিক সময় ৫ টার দিকে সে শুনতে পায় তার স্ত্রী গলায় দড়ি দিয়েছে। ফজলুর রহমান বাড়ীতে গিয়ে শুনতে পায়। তার সৎ মায়ের সাথে রাগারাগি হয়েছে।ফজলুর রহমানের পিতার প্রথম পক্ষের স্ত্রীকে, তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেন।

সেই ঘড়ে তার ( দুই ছেলে এক মেয়ে) প্রথম পক্ষের দুই ছেলে। বড় ছেলে ফজলুর রহমান। ছোট ছেলে বজলুর রহমান সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে অন্যত্র জমি বাড়িকরে থাকেন ফজলুর রহমান দিনমজুর বিদায় জমি কিনতে পারেনা তাই তার বাপের বাড়িতে বসবাস করে, সেই কারনে নানা অজুহাতে তার সৎ মা তার স্ত্রীকে নির্যাতন চালিয়ে যেত।

এক পর্যায়ে সে নির্যাতন সহ্য করতে না পেরে বধূ নাছিমা বেগম গলায় দড়ি দিয়ে আত্যহত্যা করার চেষ্টা চলায়। পরে এলকা বাসির সহযোগিতায় সে প্রানে বেঁচে যায়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।