চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাটে হেলাল (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হোসেন মাঝির বাড়ীতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতে অভিযান চালিয়ে দক্ষিণ নিশ্চিন্তাপুর হোসেন মাঝির বাড়ী মৃত আবুল কালামের ছেলে মো. মেহেরাব হোসেন অপি (২০) ও মো. নুরুল হুদা বাবুলের ছেলে মো. লতিফুর রহমান রোকনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে খুনের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।