পটুয়াখালীর গলাচিপার পৌসভার প্রান কেন্দ্রে অবস্থিত ১ ও ৩ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে ১ হাজার ১ শত পিচ ইয়াবা সহ গ্রেফতার করে গলাচিপার থানা পুলিশ ।
বুধবার বিকাল ৪ টার দিকে গলাচিপা পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জোবায়া বেগম মালা (৪২) কে ১ হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করেন গলাচিপা থানার এস আই মামুন ও তার সঙ্গীরা।
অপর দিকে গলাচিপা পৌরসভার ১ নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে, আফজাল হোসেন রুমান চৌকিদার নামে আরো দুই জনকে ১ শত পিচ ইয়াবাসহ আটক করে থানা নিয়ে আসে, মোট ১ হাজার ১ শত ইয়াবা জব্দ করেন।
এই জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩০ হাজার টাকা, গলাচিপা থানা পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক দুইটি মাদক আইনে মামলা দায়ের করেন, ১৫ অক্টোবর সকাল ১০ টার সময় আসামীদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেন করবে বলে গলাচিপা থানা সূত্রে যানা
