সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মসজিদের ইমামদের সাথে সমসাময়িক বিষয়সমূহ নিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় করেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় তিনি উপস্থিত ইমামদের কাছে সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন। এছাড়াও বক্তব্যে তিনি, আগামী ১২নভেম্বর সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচনে তাকে দলীয় প্রার্থী মনোনিত করায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম কর্তৃক ধর্ম প্রসারে কাজিপুরের মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন মাস্টার প্রমূখ।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন আলমপু চৌরাস্তা জামে মসজিদ পেশ ইমাম আব্দুল মোত্তালিব।
