ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আইনি বাধায় পালিয়ে থাকা খুনিদের ফেরানো যাচ্ছে না : কাদের

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯   ৪৫১ বার পঠিত
আইনি বাধায় পালিয়ে থাকা খুনিদের ফেরানো যাচ্ছে না : কাদের

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আইনি বাধার কারণে বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকাদের বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে।’
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে আসেন।
শ্রদ্ধা জানাতে আসা নেতাদের মধ্যে আরও ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, শিামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ আরও অনেকে।
কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ার কারণ আছে। সেটা হচ্ছে, দেশে তারা পালিয়ে আছে সে দেশের আইনগত বাধা আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আনা আইনে অ্যালাউ করে না তারা। তারপরেও যুক্তরাষ্ট্রে যারা পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনতে একটু অগ্রগতি হয়েছে। আমরা বোধ হয় তাড়াতাড়িই ফিরিয়ে আনতে পারব।’

তিনি বলেন, ‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মইনুদ্দিন চৌধুরী, আশরাফদেরকেও ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে যে, বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে, একাত্তরের প্রেতাত্মা, সাম্প্রদায়িক নব অপশক্তি আজও এরা বিষবাষ্প ছড়াচ্ছে, এ বিষবৃরে মূল উৎপাটন করা। শেখ হাসিনার নেতৃত্বে এদেরকে প্রতিহত করব, পরাজিত করব। আজকের এ দিনে এটাই আমাদের অঙ্গীকার।’
বুদ্ধিজীবীদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তালিকা একটা আছে। এটা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এখানে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কি-না। তাতে সংযোজন, সংশোধন ও বিয়োজন হতে পারে।’

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa