দিনাজপুরের পার্বতীপুরে শখের বসে নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজু নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পার্বতীপুর শহরের শহীদ ইব্রাহিম নগরের পাশে তিলাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।পরে দুপুর ২টায় ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাজু শহীদ ইব্রাহিম নগরের মোমিনুল ইসলামের ছেলে। তিনি আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পার্বতীপুর পৌরসভা শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।