মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা ৪ জনকে আসামি করে হরিরামপুর থানায় মামলা করেন। গতকালই মূল আসামি শেখ জামিরসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। অন্য দুই আসামি হলেন কামাল ও জয়গুন বিবি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, গতকাল বিকেলে শিশুর বাবা থানায় মামলা করে। ওইদিন রাতেই মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার হরিরামপুর উপজেলায় ৫ বছরের এক শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুটির নানী জানান, শনিবার সকালে প্রতিবেশী শেখ জামির শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে এসে নানীকে ধর্ষণের কথা খুলে বলে। এ ঘটনার পর অভিযুক্ত শেখ জামির এলাকা ছেড়ে পালায়। পরে অভিযুক্তের বাবা শেখ ছামিদের কাছে বিচার চাইলে তিনি কালক্ষেপণ করে। ধর্ষণের বিচার না পেয়ে সোমবার স্থানীয় মেম্বার আব্দুস সালামকে বিষয়টি জানানো হয় । সালাম শিশুর চিকিৎসা ও পুলিশকে জানাতে বলেন। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে হরিরামপুর থানায় মামলা করেন শিশুর বাবা।
Development by: webnewsdesign.com