ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাত আটকা পড়েছেন পর্যটকরা

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   ৪৬৭ বার পঠিত
নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাত আটকা পড়েছেন পর্যটকরা

আন্তর্জাতিক প্রতিবেদক
নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে এ আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থানরত পর্যটকরা আটকা পড়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন এক জরুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, অগ্ন্যুৎপাতের কয়েক মুহূর্ত আগেই পর্যটকদের হোয়াইট আইল্যান্ডের ওই আগ্নেয়গিরি গর্তের ভেতর হাঁটতে দেখা গেছে। প্রায় শতাধিক লোক সেখানে ছিলেন। অনেকে বের হয়ে আসতে পারলেও এখনও সেখানে পর্যটক রয়েছেন। স্থানীয় মেয়র আশঙ্কা করছেন, এতে পর্যটকরা আহত হতে পারেন।
নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড যা উত্তর দ্বীপের উপকূলে অবস্থিত। হোয়াইট আইল্যান্ড নিউ জিল্যান্ডের সবচেয়ে আগ্নেয়গিরিপ্রবণ এলাকা। আগ্নেয়গিরির ঝুঁকি সত্ত্বেও এই এলাকাটি পর্যটকদের প্রিয় একটি গন্তব্য।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় দূর থেকে ধোঁয়া ও ছাই উদগীরণ হতে দেখা যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa