ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

পিতার গড়া শ্রমিক সংগঠনে আবারো সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন বিপ্লব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ২৭৯ বার পঠিত
পিতার গড়া শ্রমিক সংগঠনে আবারো সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন বিপ্লব

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ ৪৯৪) এর ত্রি বার্ষিক নির্বাচনে সাধারণ-সম্পাদক পদ প্রার্থী হিসাবে ১০ ফেব্রয়ারী সোমবার মনোনয়ন সংগ্রহ করেছেন শ্রমিক সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি আলহাজ্ব সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যানের বড় ছেলে সংগঠনের পরিশ্রমী মেধাবী সৎ যোগ্য মানুষ অত্র সংগঠনের মেহনতি শ্রমিকের অহংঙ্কার তাদের নির্ভরযোগ্য একমাত্র আশ্রয়স্থল পরপর দুই বারের নির্বাচিত সাবেক সাধারণ-সম্পাদক ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

বিগত সময়ে গোলাম সরোয়ার প্রধান বিপ্লব অত্র শ্রমিক সংগঠনটি দায়িত্ব নেওয়ার পর হতে এ শ্রমিক সংগঠনটির আলোর মুখ দেখেছে। গতিশীল শ্রমিক সংগঠনটির শ্রমিকদের অধিকার আদায়ে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করেছেন। শ্রমিকদের নানাভাবে অতিত রের্কড ভেঙ্গে সাহায্য সহযোগীতা চালিয়ে তিনি আজ জনপ্রিয় শ্রমিকনেতা হিসাবে জেলা জুড়ে খ্যাতি অর্জন করেছেন। শ্রমিকনেতা বিপ্লব সারাদেশে তিনি মালিক শ্রমিক সংগঠন গুলোর পরিচিতমুখ।

এ নির্বাচনের তফসিল অনুযায়ী তিনি সংগঠনটির প্রবীন শ্রমিক সদস্যদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপস্থিত শ্রমিকগণ ও পলাশবাড়ী পৌরসভা বাসী সহ সমগ্র উপজেলা বাসীকে পাশের থাকার জন্য কৃতজ্ঞা জানিয়ে গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারাবাহিকতায়,আবারো সাধারণ-সম্পাদক পদে নির্বাচিত করে,মেহনিত শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দিবেন এবং আগামী দিনে আমার সকল রাজনৈতিক কর্মকান্ডে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ, দোয়া, সহযোগীতা ও সমর্থন একান্ত ভাবে প্রত্যাশা করছি। শ্রমিক স্বার্থ উদ্ধারে আমার সংগ্রাম আপনাদের মঙ্গল করতে আমার অঙ্গিকার। ইন্নশাআল্লাহ আপনাদের দোয়া ও সর্মথনে এ নির্বাচনে আমরা আবারো জয়ী হবোই হবো।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনটির ১০ টি আঞ্চলিক শাখায় ১৩২৪ জন ভোটার রয়েছেন। আগামী ২৯ ফেব্রয়ারী ভোট গ্রহন । গোলাম সরোয়ার প্রধান বিপ্লব গত দুইবার মোমবাতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করে ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । এবারেও তার কর্মী সর্মথকদের পছন্দের মার্কা মোমবাতি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa