ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্ববাজারে বাংলাদেশি পাটের দাপট: ১০ বছরের রপ্তানি আয় জানালেন পাটমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৪১ বার পঠিত
বিশ্ববাজারে বাংলাদেশি পাটের দাপট: ১০ বছরের রপ্তানি আয় জানালেন পাটমন্ত্রী

গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত এক দশকে ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় হয়েছে। একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা।

বর্তমানে বাংলাদেশ ৩০টি দেশে কাঁচা পাট এবং ১৩৮টি দেশে পাটজাত পণ্য রপ্তানি করছে বলে জানান মন্ত্রী। তবে বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাটের বিদেশে রপ্তানি স্থগিত রয়েছে।

তিনি জানান, চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa