ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি; বললেন— ‘রাষ্ট্র কখনো এই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৪৯ বার পঠিত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি; বললেন— ‘রাষ্ট্র কখনো এই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না’

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও প্রামাণ্যচিত্র দেখে আবেগাপ্লুত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি ও গণতন্ত্র ফিরে পেতে জাতিকে অনেক বড় মূল্য দিতে হয়েছে।

বুধবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রপতি বলেন, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না। দেশে যেন আর কোনোদিন এ ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিভিন্ন ঐতিহাসিক চিত্র দেখেন। দীর্ঘ ১৬ বছরের শাসনামলে নিহতদের স্মরণে নির্মিত মেমোরিয়াল, রেপ্লিকা আয়নাঘরসহ জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন রাষ্ট্রপতি।

পরে মনসুন থিয়েটারে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখেন তিনি। শহীদদের চিঠি, স্মারক ও স্মৃতিচিহ্ন দেখে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিদর্শন শেষে জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী রাহাত আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa