ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন।

এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজনের পরিচয় নিশ্চিত হয়েছে।

বকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

মহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে।

অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত ১৬ জন ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।

দূতাবাসের এ কর্মকর্তা জানান, স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

অগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছেন।

আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে উপজেলার শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের লুৎফর, কলিমুদ্দিন, মোহন ও রুবেল, পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের জলিল, বিষা ইউনিয়নের আজাহার, মাধবপুর গ্রামের মজিদুল এবং দুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ (৩০) ও সুমন রয়েছেন।

রোববার রাতে আত্রাইয়ের ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে খোঁজ নিতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছেন।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামও আত্রাইয়ের ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নলডাঙ্গা উপজেলার নিহত তিনজন হলেন—খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে শুভ, দীঘিরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে শামিম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়।

নিহতদের স্বজনদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন।

জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই সোফা কারখানায় কাজ করছিলেন নিহতরা।

তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নওগাঁ ও নাটোরের বিভিন্ন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের একমাত্র বা প্রধান উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী বলেন, এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে।

নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের যোগাযোগ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa