ঢাকা
২৭ জুন ২০২৬

কাঁটাবনে বহুতল ভবনে আগুন: কেড়ে নিল দুটি তাজা প্রাণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
কাঁটাবনে বহুতল ভবনে আগুন: কেড়ে নিল দুটি তাজা প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ভবনটিতে কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না এবং বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত বেগ পেতে হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ভবনের ভেতরে আর কেউ আটকা নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa