ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

গাঁজাসহ মাদক কারবারি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ১২২ বার পঠিত
গাঁজাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ রহিম উল্ল্যাহ রনি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার হাজী নান্না বিরিয়ানী রেষ্টুরেন্টের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত রহিম উল্ল্যাহ রনি জোরারগঞ্জ থানার ছত্তরুয়া (সরকার তালুক) এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর পুত্র।
​পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে থানায় একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে রহিম উল্ল্যাহ রনিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa