ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বসত ঘরের সিলিং থেকে অজগর সাপ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ১০১ বার পঠিত
শ্রীমঙ্গলে বসত ঘরের সিলিং থেকে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামে খলিল মিয়ার বসতঘরের সিলিংয়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখা যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের উপর কুণ্ডলী পাকিয়ে থাকা অজগর সাপটি দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভীড় করেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও পরে গ্রামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ জানান, সাপটির ওজন প্রায় ২০ থেকে ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
পরে উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa