ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা

চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনে নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ১২২ বার পঠিত
চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনে নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের ভেতর থেকে নরেন্দ্র (৩৫) নামের এক সহকারী নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে হাই কমিশনের ভেতরের ডরমিটরি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
​নিহত নরেন্দ্র ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে সহকারী নিরাপত্তরক্ষী (অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও ডরমিটরির নিজস্ব কক্ষে ঘুমাতে গিয়েছিলেন নরেন্দ্র। আজ সকালে দীর্ঘসময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডরমিটরি থেকে তার মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা সকাল ১১টার দিকে ভারতীয় সহকারী হাই কমিশনের ভেতর থেকে ওই নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

​তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও হাসপাতালের চিকিৎসকদের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa