ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

নগরজুড়ে নিরাপত্তায় সিএমপির কঠোরতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৮ মে ২০২৬   ১১১ বার পঠিত
নগরজুড়ে নিরাপত্তায় সিএমপির কঠোরতা

চট্টগ্রাম মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের অন্যতম ব্যস্ততম এলাকা জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

​আজ সোমবার (১৮ মে) সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও তার সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

​সিএমপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কমিশনার হাসিব মোহাম্মদ শহীদুল আলী এই নির্দেশনা জারি করেন।

নিষেধাজ্ঞা চলাকালীন উল্লিখিত এলাকার ভেতরে কোনো ধরনের জমায়েত, সভা-সমাবেশ বা মিছিল-মিটিং করা যাবে না। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিএমপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

​নগরের এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রুটে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa