ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের এসি-টিভি উধাও

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   ২৫৫ বার পঠিত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের এসি-টিভি উধাও

উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষ থেকে লাগানো এসি ও এলইডি টেলিভিশন উধাও হওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে। ওই সময় এ উপজেলায় দায়িত্বে ছিলেন সাবেক ইউএনও জাকিয়া সুলতানা ।

জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ এর কক্ষে সরকারি অর্থে স্যামসাং ব্র্যান্ডের দুটি এয়ার কন্ডিশনার (এসি), একটি এলইডি টেলিভিশন লাগানো ছিল কিন্তু চব্বিশের ৫ আগস্টের পর থেকে সেই কক্ষটি ছিল তালাবদ্ধ ।

সরকার সম্প্রতি মাননীয় সংসদ সদস্যদের উপজেলা পরিষদ ভবনে উন্নতমানের আসবাবপত্রে সজ্জিত একটি পরিদর্শন কক্ষ প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়। সরকারি সেই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যানের কক্ষটি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এর জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয় । পরে তালাবদ্ধ সেই উপজেলা চেয়ারম্যানের কক্ষটি খুলে দেখা যায় কক্ষে লাগানো দুটি এসি ও একটি টেলিভিশন আর যথাস্থানে নেই। এসি-টিভি উধাও হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মচারী জানিয়েছেন এসি ও এলইডি টিভি সরিয়ে নেয়ার পেছনে সাবেক উপজেলা চেয়ারম্যানের সিএ জড়িত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর ওই কক্ষে কখনোই যাওয়া হয়নি। কক্ষটি তালাবদ্ধ ছিল। তবে চব্বিশের ওই সময় কারা দায়িত্বে ছিলো এবং কার নির্দেশে এসি-টিভি সরানো হয়েছে সেটার তদন্ত কার্যক্রম শুরু করেছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa