সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলায় পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। ভূরুঙ্গামারীতে উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ এর কার্যক্রম শুরু হয়।
দিনের শুরুতেই একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। বৈশাখী শোভাযাত্রায় ভূরুঙ্গামারীর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী,উপজেলা প্রশাসন,রাজনৈতিক বৃন্দ,সাংবাদিক বৃন্দ ও সর্ব স্তরের জনসাধারণসহ থানা পুলিশও উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী পুলিশের সদস্যরা উপজেলায় বৈশাখী শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে।
শোভাযাত্রায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com