জিয়া সাইবার ফোর্স (ZCF) কালিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
নবগঠিত এ কমিটিতে রুবেল মিয়া সভাপতি, শিমুল মিয়া সাধারণ সম্পাদক এবং রাকিবুল ইসলাম রাকিব সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত আরও ওয়াহেদুন নবী টুটুল সিনিয়র সহ-সভাপতি, আলমগীর হোসেন সহ-সভাপতি ।
সংগঠনের জেলা সভাপতি রাশেদুল ইসলাম সরকার (রাশেদ) ও সাধারণ সম্পাদক শাহিনের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটিটি চূড়ান্ত রূপ লাভ করে। পরবর্তীতে জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর অফিসিয়াল ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হলে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই কমিটির নেতৃত্বে কালিগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নবনির্বাচিত সভাপতি রুবেল মিয়া বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক শিমুল মিঞা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃত ও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাদের সার্বিক সফলতা কামনা করেছেন।
