ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নাগরপুরে কর্মীসভা ও ৩১ দফা সম্বলিত  লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   ১৫৩ বার পঠিত
নাগরপুরে কর্মীসভা ও ৩১ দফা সম্বলিত  লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা  ইউনিয়নে কর্মীসভা ও বিএনপি’র ৩১ দফা দাবি আদায়ের লিফলেট  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৬ নভেম্বর দুপুরে গায়হাটা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি  তোফায়েল আহমেদ বাছেদ,নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা ,বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, উপজেলা যুবদলের আহবায়ক নাজমুল হক স্বাধীন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।উপজেলা বিএনপির সদস্য সুরুজ  মিয়া।উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা, যুবদলের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক উপজেলা তাঁতি দলের সভাপতি দেলোয়ার হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি কবির হোসেন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa