ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   ৩৪৩ বার পঠিত
রাজধানীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় যৌথ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. মুন্না (২৯) ও মো. রাসেল (৪২) নামে দুইজনকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বি ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ২টি মোবাইল ফোন, নগদ ৮০ হাজার টাকা এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে— অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa