সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সম্প্রতি কোটি কোটি টাকার সাদা পাথর লুটপাটের ঘটনায় সিলেটের ডিসির পর এবার ইউএনও-কে বদলি করা হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।
নতুন ইউএনও হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জের দায়িত্বে দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
আজিজুন্নাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
