দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহার জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে (১৮ থেকে ২৪ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে এ দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ পুকুরে এবং উপজেলার দুবলাই মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম, আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান তিথিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মৎস্যজীবীগণ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্য চিত্র প্রর্দশন, নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন, তরুণদের অংশগ্রহণে কর্মশালা, কুইজ ও চিত্রান্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।