আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্রাহ্মণবাড়িয়া সেলস্ অফিসের আওতাধীন দুইজন গ্রাহক অকাল মৃত্যুতে তাদের পরিবার সব ডকুমেন্টস সাবমিট করার তিন কার্য দিবসে মৃত্যু দাবি নিষ্পত্তি করে ৪ লাখ ২৭ হাজার ৬০০ টাকার মৃত্যু দাবি দুটি চেক পরিবারকে হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানের সম্মানিত সিও জনাব নুরে আলম সিদ্দিকী অভি।
রবিবার ( ১৭ আগস্ট) বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার-আইরল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুখরতা হোসাইন।
অনুষ্ঠানে বীমা গ্রাহক সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গ্রামের বাসিন্দা জয়দেব চন্দ্র দাসের মৃত্যুতে নমিনী তার স্ত্রী ববিতা রানী দাসকে ২ লক্ষ ৩৮ হাজার টাকার চেক ও আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের মৃত মো. সেলিম মোল্লার নমিনী তার স্ত্রী মোসা. মনোয়ারা বেগমকে ১ লক্ষ ৮৯ হাজার ৬০০ টাকার মৃত্যু-দাবি চেক হস্তান্তর করা হয়।
কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী আকবর খানের সভাপতিত্বে ও আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর ইউনিট ম্যানেজার মো. মুরাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামি লাইফ ইন্সুরেন্সের লিমিটেডের সেলস্ ম্যানেজার জনাব এমদাদুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন আলফা ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রিপন সরকার, ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজ খন্দকার, গিয়াস উদ্দিন প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
