ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিকুল ইসলাম আপন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর-আগে শুক্রবার রাতে পুলিশের একটি চৌকস টিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আশিকুল ইসলাম আপন হবিগঞ্জ জেলার, মাধবপুর উপজেলার, শাহপুর গ্রামের রিপন মিয়ার ছেলে।
ওসি বলেন, ঢাকা সিলেট মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সময় মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
