পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নজরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে) সকল ১০ টায় দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া মাঝ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলার দক্ষিণ মুরাদিয়ার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নারায়ন ডাক্তারের বাড়িতে পানির লাইন দেওয়ার জন্য মোটরের কাজ করতে যায় নির্মাণ শ্রমিক নজরুল। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুর ঘটে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, চৌকিদারের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
