রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্র নিহত হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড় এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান ও মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস। তাদের উভয়ের বয়স ১৭ বছর। মৃত দুইজন খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

জানা গেছে, ফ্লাইওভারে উঠার সময় মোটরসাইকেল গতি বেশি থাকায় বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কালাগে, নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে আহত হন নাহিয়ান ও পিয়াস। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।