নদ-নদী, জীব বৈচিত্র্য ও সামগ্রিক পরিবেশ রক্ষায় একটি জাতীয় পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে ১৭ মে ২০২৫ তারিখে দুপুরে শাহপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বেলকুচি সিরাজগঞ্জ যমুনার অববাহিকার পরিবেশ সংকট ও তা নিরসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন শাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষক মোঃ হজরত আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা রক্ষায় আমরা (ধরা) বগুড়া অঞ্চলের সভাপতি সরকারি আজিজুল হক কলেজ এর সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের কবি খৈয়াম কাদের। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যমুনা রক্ষায় আমরা বগুড়া অঞ্চলের উপদেষ্টা সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন। সংগঠনের লক্ষ উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন বগুড়া অঞ্চলের কমিটির সমন্বয়ক জিয়া উদ্দিন, বগুড়া অঞ্চলের কমিটির সদস্য সচিব খোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন ধরা বগুড়া অঞ্চলের কমিটির সদস্য জিয়া উদ্দিন লিটন,সৈয়দ ফজলে রাব্বি, নাসিরুল হাকিম, শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বগুড়া ও সিরাজগঞ্জের ২০ জন পরিবেশকর্মী।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, রাবেয়া, মজিদা বেগম, নাহার বেগম, মো. শরিফুল ইসলাম, মো. গোলাম রব্বানী, আছমাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যদী ভাঙন এলাকার মানুষের কথা আমরা শুনতে চাই। এই কথাগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে দিতে চাই। সেখান থেকে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি।
বেকুচির স্থানীয় এনডিও পরশের নির্বাহী পরিচালক নাসিরুল হকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষ নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।