দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঢেপা নদীতে কাজল ঘোরাবান্দ আদর্শগ্রাম বালুর ঘাটে বালু উত্তোলনকে কেন্দ্র করে শুক্রবার রাতে এলাকাবাসি ও জাতীয়তাবাদী যুবদলের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের সন্ত্রাসীরা ঢেপা নদীর কাজলঘরাবাদ আদর্শ গ্রাম বালুরঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে কাজল ঘোড়াবান্দ ছাত্র জনতা স্পোর্টিং ক্লাবের সদস্যদেরকে নিয়ে বাধা দিতে গেলে জাতীয়তাবাদী যুবদলের পাল্টাপুর ইউনিয়নের সভাপতি জাকুর নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় এলাকাবাসী ও ছাত্র জনতার উপর হামলা চালায় । এতে করে দুইজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। আহতদের একজন হলো ছাত্র জনতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাজু অপরজন হলো একই ক্লাবের প্রচার সম্পাদক বিপ্লব।
একই এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীরগঞ্জ কাহরোলের ছাত্র প্রতিনিধি আবু বকর সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেই সাথে যারাই এই ঘটনার সাথে জড়িত সত্যতা নিশ্চিত করে তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাজু ও বিপ্লবের সাথে দেখা করলে জানা যায় জাতীয়তাবাদী যুবদলের সন্ত্রাসীরা ইউনিয়ন সভাপতি জাকুর নেতৃত্বে তাদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় যার ফলে তাদের দুজনের গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তারা এর সুষ্ঠ তদন্ত এবং সঠিক বিচার চায়।
এ বিষয়ে জানতে বীরগঞ্জ থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, মামলা হলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।
