কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিক সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় শ্রীমতি চামেলী (৪৫) নামের এক গৃহবধূ ও একটি গরু নিহত হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে’) দুপুরে আকস্মিকভাবে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত চামেলী বাড়ির পাশে গরু নিয়ে মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে তার সাথে থাকা গরুটিও প্রাণ হারায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ইউপি সদস্য বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারটির পাশে আছি এবং সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।