কাজিপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান-পাটের বীজ ও সার বিতরণ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ৫:৩৪ অপরাহ্ণ

কাজিপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান-পাটের বীজ ও সার বিতরণ
apps

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৪/২৫ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ২৫০ জন কৃষককে আউশ ধান এবং ৩৫০ জনকে কৃষককে পাট বীজ কৃষাণ- কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

 

বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উদ্বোধনকালে তিনি বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচি।” অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান ,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহাদত হোসেন,শাহীন আলম, মুসলিম উদ্দিন প্রমুখ।

 

এ সময় ২৫০জনকে আউশ ধান, জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৩৫০ জনকে পাট, জনপ্রতি ১ কেজি বীজ, ডিএপি-৫কেজি
এমওপি-৫ কেজি করে বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com