টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় মুখোমুখি দুই দল। সিরিজের প্রথম ম্যাচে ১১৫ রান করেও ১৩ রানে হেরে যায় ভারত।
দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মার সেঞ্চুরিতে ২৩৪ রানের পাহাড় গড়ে ১০০ রানে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচে শুভমান গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ১৮২ রান করে ২৩ রানে জয় পায় ভারত।
তিন ম্যাচের ২টিতে জিতে সিরিজ জয়ের পথেই আছে ভারত। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটির।
স্বাগতিক জিম্বাবুয়ে যদি আজ জয় পায় তাহলে সিরিজে সমতায় ফিরবে। তখন সিরিজের শেষ ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল। সেই ম্যাচেই সিরিজ নির্ধারণ হবে।
