ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

স্কুলছাত্রীদের মানববন্ধনে ‘ছাত্রলীগ নেতার’ বর্বরতা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
স্কুলছাত্রীদের মানববন্ধনে ‘ছাত্রলীগ নেতার’ বর্বরতা

দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন স্কুলটির শিক্ষার্থীরা শনিবার বিকেলে শান্তিপূর্ণ এই কর্মসূচি দমন করতে গিয়ে ছাত্রীদের উপর বর্বর আচরণ করলেন মো. রিপন নামের এক যুবক।

অভিযুক্ত মো. রিপন নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দেন। তিনি বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের অনুসারী হিসেবে পরিচিত।

 

 

 

এর আগে গত ২০ জানুয়ারি দৌলতপুর উচ্চ বিদ্যালয় যাত্রী ছাউনীর সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সালমা সিদ্দিকা রুপা নামে স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী গুরুত্বর আহত হয়।

এ ঘটনার পর দুর্ঘটনা এড়াতে দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে শনিবার বিকেলে মানববন্ধনের ডাক দেয় শিক্ষার্থীরা।

 

 

 

 

সরেজমিন দেখা যায়, মানবন্ধনের জন্য ছাত্র-ছাত্রীরা রাস্তায় পাশে দাঁড়ানোর কিছু সময় পর পুলিশ তাদেরকে সরে যেতে অনুরোধ করে। একপর্যায়ে দলবল নিয়ে ছাত্রলীগ নেতা রিপন ছাত্রীদের মারধর করে ও এক ছাত্রীর বুকে হাত দেয়। এ সময় মুঠোফোনে ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি। বিষয়টি টের পেয়ে রিপন মুঠোফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলেট করে দেন।

শ্লীলতাহানির শিকার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বলেন, আমাদের সহপাঠী দুর্ঘটনার শিকার হয়ে হাড় ভেড়েছে। আমরা আন্দোলন করছি, স্পিড ব্রেকার দেয়ার জন্য। রিপন নামের উপজেলা ছাত্রলীগের এক নেতা এসে আমাদেরকে তিনবার মেরেছে। আমার গায়ে হাত দিয়েছে। আমার বুকের মধ্যেও হাত দিয়েছে। তার কী অধিকার আছে মেয়েদের গায়ে হাত তোলার? আমার বিচার চাই।

কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। ছাত্রীদের শ্লীলতাহানির বিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি। এ ধরনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa