আসছে আগামী ০২/০৮/২৩ ইং তারিখে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী রংপুর বিভাগীয় মহা সমাবেশে আগমন উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, নানা উদ্যোগ গ্রহণ করেছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
রংপুরের মহা-সমাবেশ সফল ও সার্থক করতে নিজস্ব অর্থায়নে ১২০ টি বাস ও ট্রাকে নেতাকর্মী পাঠাবেন। শুধু তাই নয়, এক হাজারের অধিক হুন্ডাতেও নেতাকর্মী পাঠানোর চুড়ান্ত সিদ্ধান্তঃ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মিসেস আফরুজা বারী।
এবিষয়ে বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, সমাবেশ স্থলে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, সুন্দরগঞ্জ আসনের ব্যাপক দাবি উপস্থাপন করা হবে।
প্রথম দাবি আমরা দলীয় এমপি চাই, দেশের দক্ষিণ বঙ্গের উপজেলার মতো মডেল উপজেলা চাই।
কিন্তু রংপুরের মহা-সমাবেশ নিয়ে একটি মহল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন জেনেও সুকৌশলে উক্ত বিভাগীয় মহাসমাবেশে যোগদানে জনসাধারণকে নিরুৎসাহিত করে চলেছেন। এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মিসেস আফরুজা বারীর সাথে কথা হলে, তিনি জানান, কোন অপশক্তি আমাদের কোন কর্মকাণ্ড বা কোন সিদ্ধান্তঃ থেকে বাংলাদেশ আওয়ামীলীগকে সরাতে পারবে না। মাঠে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাতীলীগ ও শ্রমিকলীগ সকল অপশক্তিকে রুখে দিবে।
